Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মাধবপুর ইউনিয়নবাসীর সাথে চেয়ারম্যানের মতবিনিময়

রিপোটার : / ২৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ মার্চ, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জ উপজেলার ৮নং মাধবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আসিদ আলী ও সদস্য-সদস্যাবৃন্দের দায়িত্বভার গ্রহণ পরবর্তী ইউনিয়ন পরিষদ কর্তৃক সর্বস্তরের জনসাধারণের সাথে এক মতবিনিময় সভা রোববার ১৩ মার্চ বিকাল সাড়ে ৫টায় মাধবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব নির্বাচিত মাধবপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ পরবর্তী ইউনিয়নবাসীর সাথে এ বিরাট মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. আসিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, পাত্রখোলা চা বাগানের ব্যবস্থাপক শামছুল ইসলাম। শিক্ষক আব্দুল মুমিন ও আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য দেবাশীষ চক্রবর্তী, রামকৃষ্ণ চাটার্জী, শিবনারায়ণ শীল, সংরক্ষিত মহিলা সদস্য মালতি বুনার্জী, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি খলিলুর রহমান, ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম সালমান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসাইন ও শ্রমিক নেতা রামসুন্দর দাস প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!