Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ধর্ষিত হল ৪ বছরের শিশু আজ থেকে কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা পূজা শুরু বিএমইটির বৃত্তি পেল কমলগঞ্জের মনিপুরী মুসলিম শিক্ষার্থীরা কমলগঞ্জে ৪২ বছর পর মনসা দেবীর নৌকা পূজা, ভক্তদের ঢল; কমলগঞ্জে রবিবার থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী মনসা দেবীর নৌকা পূজা সুবিধাবঞ্চিত শিশুদের ঈদে হাসি ফুটালেন এমপি হাজী মুজিব কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ

কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন

রাজন আবেদীন রাজু, / ৯১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ মার্চ, ২০২৬

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ-এর মৌলভীবাজার জেলা শাখার আওতাধীন কমলগঞ্জ উপজেলা শাখার ৬ (ছয়) মাস মেয়াদি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। জেলা কমিটির সিদ্ধান্তক্রমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবেদুর রহমান আবেদ এবং সহ-সভাপতি শিহাব খান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ সোহান উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আরিফ হাসান। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ আবেদ মিয়া ও জাকির হোসেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক তামিম আহমেদ, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ এবং অর্থ সম্পাদক নাজিম উদ্দিন।

এছাড়া সাহিত্য সম্পাদক ইমদাদ আহমদ, সমাজ সেবা সম্পাদক সুমাইয়া বেগম, ক্রীড়া সম্পাদক জাকারিয়া, রাজনৈতিক শিক্ষা ও পাঠ্যচিত্র সম্পাদক রাকিব আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক জামাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আলামিন, আইন বিষয়ক সম্পাদক ইয়াসিন এবং সামাজিক ও যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক।

কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন খলিল, রিমন, সাওন, আকরাম, মোঃ নিরব আহমেদ ও সোহাগ আহমেদ।

নবগঠিত এ কমিটি আগামী ৬ মাস সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!