Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে রবিবার থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী মনসা দেবীর নৌকা পূজা সুবিধাবঞ্চিত শিশুদের ঈদে হাসি ফুটালেন এমপি হাজী মুজিব কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী

এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান

রাজু দত্ত / ৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

শ্রীমঙ্গল শহরতলীর রূপসপুর ও বালুচর সংলগ্ন জোড়া পুল এলাকায় প্রবাহমান ভুরভুরিয়া ছড়ায় জমে থাকা পলিথিন ও প্লাস্টিক বর্জ্য অপসারণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এ সময় তিনি ছড়ার পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী বলেন, ভুরভুরিয়া ছড়া শুধু একটি জলাধার নয়; এটি এলাকার কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অপরিকল্পিতভাবে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলার ফলে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ। এ অবস্থা থেকে উত্তরণে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ (আকন), শ্রীমঙ্গল থানা-র অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন আহমদ এবং উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে ভুরভুরিয়া ছড়ার স্বাভাবিক পানি প্রবাহ পুনরুদ্ধার হবে এবং পরিবেশ রক্ষায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক সচেতনতা সৃষ্টি হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!