Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জের চা-বাগান থেকে বিপন্ন প্রাণী বনরুই উদ্ধার

রিপোটার : / ৫১৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক।।

কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা-বাগান থেকে অক্ষত অবস্থায় বিপন্ন বনরুই উদ্বার করেছে বনভিাগ। গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় বণ্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহযোগিতায় স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফ টিম বুধবার দুপুরে সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্রের নেতৃত্বে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান হতে একটি বিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার করেছেন। বর্তমানে বনরুইটি লাউয়াছড়ার জানকিছড়া ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে বন বিভাগের নিবিড় পর্যবেক্ষনে রয়েছে। উদ্ধার অভিযানের সময় উপস্থিত ছিলেন লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, লাউয়াছড়া বিট কর্মকর্তা মামুনুর রশিদ, ও স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফ এর সদস্যরা।

স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফ এর সমন্বয়ক সোহেল শ্যাম বলেন, গত মঙ্গলবার বনরুইটি কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানের লোকালয়ের পাশের একটি পাহাড়ি ছড়ায় এসেছিলো। সেখানে লোকজন প্রাণটিকে অসুস্থ ভেবেছিলো। তখন প্রাণীটিকে অসুস্থ্য ভেবে ফুলবাড়ি এলাকার চন্দন বাউরির ছেলে বুধা বাউড়ি প্রাণীটিকে তার বাড়িতে নিয়ে রাখে। বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর কাছে তথ্য এলে বন বিভাগ আমাদের নিয়ে একটি পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী আমরা প্রথমে ক্রেতা সেজে বন বিভাগের আগে সেখানে গিয়ে প্রাণীটির সন্ধান করি। যেন বনবিভাগের লোকজনকে দেখে ভয় পেয়ে প্রাণীটিকে গ্রামের মানুষ কিছু করতে না পারে। প্রাণীটি পাওয়ার সাথে সাথে আমরা বনবিভাগকে জানালে তারাও সাথে সাথে সেখানে গিয়ে বনরুইটি উদ্ধার করেন। যারা এটি আটকে রেখেছিলো তাদের উদ্দেশ্যও খারাপ ছিলো না। তারা অসুস্থ্য ভেবেই প্রাণীটিকে এনে বাড়িতে রেখেছিলো।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!