Logo

ইউপি চেয়ারম্যান আবদাল হোসেনকে সংবর্ধনা দিয়েছে প্রান্তিক কৃষকরা

Reporter Name / ২৯৯ Time View
Update : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেনকে সংবর্ধনা দিয়েছে প্রান্তিক কৃষকরা। 

রোববার বিকাল সাড়ে ৫টায় স্থানীয় আধকানি লতিফিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনে পূর্ব আধকানি ও কাউয়ারগলা আধুনিক কৃষি সমিতির উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন। 

কৃষক কলিম মিয়ার সভাপতিত্বে ও শাহীন মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী, আদমপুর ইউপি সদস্য হেলাল উদ্দিন, রুসন আলী, সংরক্ষিত নারী সদস্য গুলনাহার বেগম, জরিনা বেগম, সংবাদকর্মী আকাশ আহমেদ প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে কৃষকদের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে মিষ্টিমুখ করা হয় এবং  সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। 


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!