Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

কমলগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সভা

রিপোটার : / ৩৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

কমলকন্ঠ রিপোর্ট ।।

কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজার এর সহযোগীতায় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্টিত হয়েছে ।

সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সন্মেলন কক্ষে এ সভা অনুষ্টিত হয় ।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত এই সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্য সঞ্জয় চক্রবর্তী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম ও রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল।

সভায় মূল নিবন্ধ উপস্থাপন করেন মৌলভীবাজার জেলা নিরাপদ খাদ্য অফিসার সৌরভ রায়। মূল নিবন্ধে নিরাপদ খাদ্যের গুরুত্ব, বর্তমান অবস্থা ও দায়িত্ব পালনকারী সংস্থাসহ নানাবিধ প্রতিকূলতা তুলে ধরা হয় এবং‘নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ’ বিষয়ে আলোকপাত করা হয় ।

তিনি বলেন, নিরাপদ খাদ্যের বিষয়টি উৎপাদন, পরিবহন, বিপণন, প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত বিস্তৃত। এক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশ ও ব্যবস্থা অবলম্বন করা দরকার। তবে সবচেয়ে বড় প্রয়োজন জনসচেতনতা, পাশাপাশি আইন, বিধিবিধান প্রয়োগ, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং সর্বোপরি রাজনৈতিক ও সামাজিক কমিটমেন্ট। নিরাপদ খাদ্য ব্যবস্থা কার্যকর করা গেলে কখনোই সুস্থ জাতি গঠন করা সম্ভব নয়। আসুন নিরাপদ খাদ্য সুস্থ শরীর, সুস্থ জাতি- এ বিষয়গুলো সামনে রেখে আমরা সবাই সচেতন হই।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!