Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

মৌলভীবাজারে প্রকৌশলীদের মানববন্ধন

রিপোটার : / ৩৭৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

কমলকন্ঠ রিপোর্ট ।। জেলা পর্যায়ে এডিপিভূক্ত (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) প্রকল্প জেলা প্রশাসকদের মাধ্যমে পরিবীক্ষণ মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশকে অযৌক্তিক ঘোষণা করে তা  প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছেন প্রকৌশলীরা।

বৃহস্পতিবার (১০ ফেব্রয়ারি) দুপুরে শহরের শাহমোস্তফা সড়কে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মৌলভীবাজার উপকেন্দ্রের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত প্রকৌশলীরা অংশ গ্রহণ করেন। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইএডি) নির্বাহি প্রকৌশলী মো. আজিম উদ্দিন সর্দারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহি প্রকৌশলী মো. খালেদুজ্জামান, প্রকৌশলী মনসুরুজ্জামান, মৌলভীবাজার পৌরসভার সাবেক নির্বাহি প্রকৌশলী মো. আবুল হোসেন খান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রকৌশলীরা দেশের উন্নয়ন কাজের মূল বাস্তবায়নকারী। তারা সফলভাবে দায়িত্ব পালন করছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ উন্নয়ন প্রকল্পের অন্তরায় বলে তারা উল্লেখ করেন। এ আদেশকে অযৌক্তিক বলে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।

তবে সাধারণ মানুষ মন্ত্রণালয়ের নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন। মৌলভীবাজারের বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে কথা হয়েছে আই নিউজের। তারা জানিয়েছেন সরকারের এ নির্দেশনার ফলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কিছুটা হলেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। 

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারী প্রকল্পগুলি পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের অধীনে একটি শাখা খুলতে এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) প্রতিবেদন পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!