Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

রিপোটার : / ৪১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২


কমলকন্ঠ ডেস্ক ।।
মৌলভীবাজারের কমলগঞ্জে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রæয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত কমলগঞ্জ উপজেলার ৯ জন চেয়ারম্যানকে শপথ বাক্যপাঠ করান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অপরদিকে সংরক্ষিত মহিলা আসনের সদস্য ২৭ জন ও সাধারণ সদস্য ৮১ জনকে কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ হলরুমে বিকেল সাড়ে ৩টায় শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। শপথ পাঠ শেষে সকল ইউপি সদস্যকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়ের মো. জুয়েল আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলীসহ উপজেলার ৯ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন কালীন সময়ের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার ।
প্রসঙ্গত, পঞ্চম ধাপে গত ৫ জানুয়ারি কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৭ জন ও সাধারণ সদস্য পদে ৮১ জন নির্বাচিত হন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!