Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

জুড়ীতে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোটার : / ৩২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

কমলকন্ঠ রিপোর্ট ।।

জুড়ীতে স্কুল পর্যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার দুপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জুড়ি উপজেলা অফিসার্স ক্লাব মাঠে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জুড়ির ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪০জন শিক্ষার্থী ব্যাডমিন্টন বালক ও বালিকা একক ও দ্বৈত বিষয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
বালক এককে চ্যাম্পিয়ন হয় নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের ইমন দাশ। রানার্সআপ হয় জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাইনুল ইসলাম মুন্না । বালিকা এককে চ্যাম্পিয়ন হয় নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের সপ্তদ্বীপা দাশ। রানার্সআপ হয় জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অমিষা দাশ সৃষ্টি । বালক দ্বৈতে চ্যাম্পিয়ন হয় নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের ইমন দাশ ও তানজিল হাসান এবং রানার্সআপ হয় জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাইনুল ইসলাম মুন্না ও অংকু দত্ত । বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন হয় নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের পল্লবী দাশ ও সপ্তদ্বীপা দাশ এবং রানার্সআপ হয় জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অমিষা দাশ সৃষ্টি ও তৃষা রানী পাল। ব্যাডমিন্টন প্রতিযোগিতা পরিচালনা করেন ফয়সাল মাহমুদ।
জুড়ি উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জুড়ি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি ছিলেন জুড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম,ব্যবসায়ী সাইদুল ইসলাম ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। আজকের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তারা যাতে আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিতে পারে সেজন্য তাদের প্রতি শুভকামনা রইল। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদেরকে সবসময় খেলাধুলা করতে হবে এবং খেলাধুলার পাশাপাশি মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। খেলাধুলা ও লেখাপড়ার মাধ্যমে তোমরা অনেক বড় হও এ প্রত্যাশা করি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!