Logo

মৌলভীবাজারে একদিনের ব্যবধানে শনাক্তের হার বেড়ে ১৯

Reporter Name / ৩৩১ Time View
Update : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারে আরও ৩২ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ১৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৩২ জনের ফল পজিটিভ আসে। শনাক্তের হার ১৯ দশমিক ৩ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৭২১ জনে।

এর আগে সোমবার মৌলভীবাজারে ৩৯ জনের করোনা শনাক্ত হয়। ওইদিন শনাক্তের হার ছিল ১৬ দশমিক ২ শতাংশ।

নতুন শনাক্তের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ১৮ জন, শ্রীমঙ্গলে ৬ জন, কুলাউড়ায় ৫ জন, কমলগঞ্জে ২ জন এবং জুড়ীতে ১ জন রয়েছেন।

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ জন। এতে করে জেলায় করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৬৩০ জন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন। করোনা সংক্রমিত হয়ে হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৮৯৩ জন।

মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জন মারা গেছেন। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!