Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

শতভাগ মানুষকে করোনা টিকার আওতায় আনতে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ

রিপোটার : / ৩৫২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাকে শতভাগ করোনা ভ্যাকসিনের আওতায় আনতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে বিশেষ ক্যাম্পেইন।
মঙ্গলবার বিকেলে ৫টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সেমিনার হলে এ ক্যাম্পেইন এর উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী ও শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাফর আল সাদেক ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীসহ উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, পরিবার পরিকল্পনা, গণমাধ্যমকর্মী ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকতা জানান, নিজের উপজেলাকে শতভাগ ভ্যাকসিনের আওয়াতায় আনতে তিনি এই বিশেষ উদ্যোগ নিয়েছেন। এ জন্য স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রায় ৬শ ভলেন্টিয়ার আগামী ৫দিন বাড়ি বাড়ি গিয়ে যারা ভ্যাকসিন নেননি তাদের ডাটাবেজ তৈরী করবে। পরে বাড়ি বাড়ি গিয়ে অথবা কাছাকাছি বুথ করে তাদের ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে।
উল্লেখ্য শ্রীমঙ্গল উপজেলায় টিকা পাওয়ার যোগ্য প্রায় ২ লক্ষ ৭০ হাজার মানুষের মধ্যে প্রায় ৬০ হাজার মানুষ এখনও টিকা নেননি। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লক্ষ ৭ হাজার, ২য় ডোজ নিয়েছেন ১ লক্ষ ২৫ হাজার ও ৩য় ডোজ নিয়েছেন প্রায় ৫ হাজার।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!