Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ধর্ষিত হল ৪ বছরের শিশু আজ থেকে কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা পূজা শুরু বিএমইটির বৃত্তি পেল কমলগঞ্জের মনিপুরী মুসলিম শিক্ষার্থীরা কমলগঞ্জে ৪২ বছর পর মনসা দেবীর নৌকা পূজা, ভক্তদের ঢল; কমলগঞ্জে রবিবার থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী মনসা দেবীর নৌকা পূজা সুবিধাবঞ্চিত শিশুদের ঈদে হাসি ফুটালেন এমপি হাজী মুজিব কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ

শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব

রাজু দত্ত / ৪৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্টিত হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায় বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা। এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর এন ডি এম সিস্টার সঙ্গীতা গমেজ। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ব্যাজ ও ফুল দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

উদ্বোধনী পর্বে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও সমবেত ডিসপ্লে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে। পরে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে শিশুদের ১০০ মিটার দৌড়, ব্যাঙের লাফ, সোয়েটার পরা দৌড়, চকলেট দৌড়, দৌড়ে বেলুন ফাটানোসহ বিভিন্ন আনন্দঘন খেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও পুরুষ ও মহিলা অভিভাবকদের জন্য দেশ ভ্রমন খেলা এবং শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের চামচে বল নিয়ে দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়।

সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে “যেমন খুশি তেমন সাজচ্ পর্বটি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ, যা দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ছড়িয়ে দেয়।

বিদ্যালয়ের শিক্ষক শাওন ইন্দুনয়ার সঞ্চালনায় এবং সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক আর এন ডি এম সিস্টার সুপ্রীতি বিবিয়ানা কস্তার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিস্টার সঙ্গীতা গমেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এন ডি এম সিস্টার নিলু মৃ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক ও অতিথিবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!