Logo

মৌলভীবাজার- সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক ৪ লেনে উন্নীত করার প্রস্তাব

Reporter Name / ৩১১ Time View
Update : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার সড়ক ৪ লেনে উন্নীত করার প্রস্তাব করেছেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব।

এমপি হাবিব সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে ডিও লেটার দিয়ে সিলেটের অতিগুরুত্বপূর্ণ এ সড়ক ৪ লেন করার প্রস্তাব জানান।ডিও লেটারে হাবিব উল্লেখ করেন, বর্তমান সরকার অতীতের মতো বর্তমানে দেশের সার্বিক উন্নয়নে পূর্বশর্ত হিসেবে যােগাযােগ অবকাঠামাে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সেতুমন্ত্রী দৃঢ়তাপূর্ণ নেতৃত্বে দেশবাসীর বহুল আকাঙ্ক্ষার যােগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে।তিনি বলেন, সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার সড়কটি সিলেট থেকে শুরু করে তাঁর নির্বাচনী এলাকার ফেঞ্চুগঞ্জ উপজেলা হয়ে মৌলভীবাজার জেলার সাথে সংযুক্ত হয়েছে। সড়কের পাশে দেশের অন্যতম একটি অত্যাধুনিক সার কারখানা নির্মাণ করা হয়েছে।  এখানে ৪টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে।

মৌলভীবাজার জেলা ও রাজনগর, কুলাউড়া, ফেঞ্চুগঞ্জ উপজেলার জনসাধারণের সিলেটে যাতায়াতের অন্যতম সড়ক পথ এটি। নিরাপদ যানবাহন চলাচলের বিবেচনায় সড়কটিকে ৪ লেনে উন্নীত করা প্রয়ােজন।সড়কটি ৪ লেনে উন্নীত করা হলে ফেঞ্চুগঞ্জ সার কারখানায় উৎপাদিত সার ঢাকা-সিলেট ৬ লেনের মহাসড়ক ব্যবহার করে সমগ্র বাংলাদেশে অল্প সময়ে পরিবাহিত করা সম্ভব হবে।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!