Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

মৌলভীবাজারে আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোটার : / ২৯২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। পরিবর্তনশীল গতিপথ, রূপান্তরিত শিক্ষা- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৩০ জানুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসন ও আলোয় আলো প্রকল্পের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

চা-বাগান ও হাওরাঞ্চলের শিশুদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ উদ্যোগ বিষয়ে অনুষ্ঠানে আলোচনা করেন বক্তারা।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল হক। উপস্থিত ছিলেন কমলগঞ্জের উপজেলা নির্বাহি অফিসার আশেকুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ আহমদ চৌধুরীসহ শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন এনজিও কর্মকর্তাগণ। 

প্রকল্পের কর্মকর্তারা জানান, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে আলোয় আলো প্রকল্প বাস্তবায়নের কাজ করছে ব্রেকিং দ্য সাইলেন্স, আইডিয়া, এমসিডা ও প্রচেষ্টা এই চারটি এনজিও সংস্থা। চাইল্ড ফাউন্ডেশন কোরিয়া ও এডোকো বাংলাদেশ এর অর্থায়নে ২০১৯ সনের আগষ্ট মাসে এর কার্যক্রম শুরু হয়। প্রকল্পের কার্যক্রম শেষ হবে ২০২৩ সনে। মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার চা বাগান ও হাওর এলাকায় ঝরে পড়া রোধে ও ২০২৩ সনের মধ্যে প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিত কল্পে কাজ করে যাচ্ছে আলোয় আলো প্রকল্প। দুই উপজেলায় ১২টি ইউনিয়নের ৩০টি চা বাগান ও শ্রীমঙ্গলের ২টি হাওর এলাকায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রজেক্ট কো-অর্ডিনেটর চাঁদনী রায় জানান, শিক্ষায় পিছিয়ে পড়া কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার চা বাগান সমুহে প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে এই প্রকল্পের মাধ্যমে সরকারের শিক্ষা উন্নয়নমূলক কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করবে। এজন্য ডে-কেয়ার সেন্টার, শিশু বিকাশ কেন্দ্র ও শিক্ষার পাশাপাশি জীবিকায়নের মাধ্যমে ২০২৩ সনের মধ্যে প্রাক-প্রাথমিক নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে।

প্রকল্পের কর্মকর্তারা জানান, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে আলোয় আলো প্রকল্প বাস্তবায়নের কাজ করছে ব্রেকিং দ্য সাইলেন্স, আইডিয়া, এমসিডা ও প্রচেষ্টা এই চারটি এনজিও সংস্থা। চাইল্ড ফাউন্ডেশন কোরিয়া ও এডোকো বাংলাদেশ এর অর্থায়নে ২০১৯ সনের আগষ্ট মাসে এর কার্যক্রম শুরু হয়। প্রকল্পের কার্যক্রম শেষ হবে ২০২৩ সনে।

আলোয় আলো প্রকল্পের মাধ্যমে কমলগঞ্জ উপজেলার রহিমপুর, মাধবপুর, কমলগঞ্জ, ইসলামপুর ও আলীনগর ইউনিয়ন এই পাঁচটি ইউনিয়নন এবং শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট, কালাপুর, মির্জাপুর, রাজঘাট, সিন্ধুরখান, আশিদ্রোন, সাতগাঁও ইউনিয়নের ৩০টি চা বাগান ও শ্রীমঙ্গলের বাইক্কাবিল ও হাইল হাওর এলাকায় প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে কার্যক্রম পরিচালিত হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!