Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

‘ স্বাধীন সাংবাদিকতায় বড় বাধা বাংলাদেশের কিছু আইন’

রিপোটার : / ২৯৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কিছু ধারা নিয়ে সাংবাদিকদের আপত্তির এখনো কোনো সুরাহা হয়নি। এরকম আরও কিছু আইনগত জটিলতা বাংলাদেশের সাংবাদিকতাকে নানাভাবে বাধাগ্রস্ত করছে।

এ অবস্থায় আবার নতুন করে ডাটা প্রটেকশন অ্যাক্ট প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগে সাংবাদিকদের মধ্যে নতুন আশঙ্কা তৈরি হয়েছে। তাই বাংলাদেশের কিছু আইন স্বাধীন সাংবাদিকতায় বড় বাধা হয়ে আছে।  

শুক্রবার (২৮ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) রজতজয়ন্তী উৎসবে ‘করোনা পরিস্থিতিতে বাংলাদেশের সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও করণীয়’ বিষয়ে মুখ্য আলোচক যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. শহীদুল হক এসব কথা বলেন।  

মো. শহীদুল হক বলেন, বাংলাদেশের সাংবাদিকতা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। করোনা পরিস্থিতিতে চ্যালেঞ্জ আরও বেড়ে গেছে। আইনগত জটিলতা, রাজনীতিক ও মতাদর্শগত কারণে হয়রানি, তথ্যপ্রাপ্তির সীমিত সুযোগ, সামাজিক গণমাধ্যমের চাপ, যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের অভাব, চাকরি হারানোর ভয়, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, শারীরিক ও মানসিক নির্যাতন এবং বেতন নিয়ে জটিলতা বাংলাদেশের সাংবাদিকতায় লেগেই আছে।

সাংবাদিকদের ওপর রাজনৈতিক নিপীড়ন বাংলাদেশের সাংবাদিকতাকে পঙ্গু করে দিচ্ছে। এ অবস্থা থেকে রক্ষা পেতে হলে রাজনৈতিক লেজুড়বৃত্তি ও অন্যায়ভাবে প্রভাব বিস্তারের প্রবণতা রোধ করতে হবে। রাজনৈতিক ও মতাদর্শগত কারণে সাংবাদিক হয়রানি বাংলাদেশের সাংবাদিকতায় একটি ঘৃণ্য কালো অধ্যায়। এমন অনেক চ্যালেঞ্জ সাংবাদিকদের মোকাবেলা করতে হচ্ছে।  


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!