Logo

কমলগঞ্জে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গরু ও খাদ্য বিতরণ

Reporter Name / ১০০২ Time View
Update : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৩৪ জন সুফলভোগীর মাঝে ক্রস ব্রীড বকনা গরু ও দানাদার খাদ্য বিতরণ করা হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসব বিতরণ করা হয়। সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নে সরকারের প্রাণি সম্পদ দফতরের উদ্যোগে অনুদান হিসেবে এ গরুগুলো দেওয়া হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস ছামাদ, কমলগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. হিদায়াতুল্লাহ, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আছলম ইকবাল (মিলন), উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আসীদ আলী প্রমুখ। 


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!