Logo

কমলগঞ্জে সিএনজির ধাক্কায় আহত ব্যবসায়ীর মৃত্যু

Reporter Name / ৫৩৬ Time View
Update : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত হওয়ার ৮ দিনের মাথায় মৃত্যুবরণ করেছেন মুন্সীবাজারের ব্যবসায়ী ঠাকুরমণি দেবনাথ (৬৫)। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২২ জানুয়ারি) সকাল ১০ টা ৪০ মিনিটে  তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত ঠাকুরমণি দেবনাথ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের (চুকটিপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি  মুন্সীবাজারের একজন পুরাতন ব্যবসায়ী। 

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারিবেলা সাড়ে ১১ টায় কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার- মিরতিংগা সড়কের নিজ বাড়ির সামনে একটি সিএনজি অটোরিকশা পিছন থেকে ঠাকুরমণি দেবনাথকে ধাক্কা দেয়। আহত অবস্থায় ঠাকুরমণি দেবনাথকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সিলেট ইবনে সিনা প্রাইভেট হাসপাতাল ও পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। ৮ দিন চিকিৎসাধীন অবস্থায়  থাকার পর শনিবার সকাল ১০:৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

ঠাকুরমণি দেবনাথ এর ছেলে দর্পহরি দেবনাথ ও সুমন দেবনাথ জানান, বেপরোয়া সিএনজি অটোরিকশা ধাক্কায় তাদের পিতার মাথায় প্রচন্ড আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। মৃত্যুর আগে তিনি কাউকে চিনতে পারছিলেন না। দীর্ঘ ৮দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার সকালে আমাদের ছেড়ে এ পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন। তাদের পিতার আত্মার শান্তির জন্য পরিবারেরর পক্ষ থেকে সকলের কাছে আশির্বাদ ও দোয়া কামনা করেন।

এদিকে মুন্সীবাজারের পুরাতন ব্যবসায়ী ঠাকুরমণি দেবনাথ এর মৃত্যুতে শোক জানিয়ে রোববার (২৩ জানুয়ারি) কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারের ব্যবসায়ীরা দুপুর ১ থেকে ২ টা পর্যন্ত সকল দোকানপাঠ বন্ধ রাখার ঘোষণা করেছেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!