Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

রাজু দত্ত / ৫৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

কমলগঞ্জ চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরামের উদ্যোগে আলিনগর চা বাগানের বাজার লাইনে শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, চা শ্রমিক ও বৃদ্ধ বয়স্কদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এলাকার অসহায় ও প্রান্তিক মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিনগর চা বাগানের প্রধান ব্যবস্থাপক এ.জে.এম. রফিউল আলম রানা। তিনি তাঁর বক্তব্যে বলেন, চা শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের জীবনমান এখনও নানা চ্যালেঞ্জের মুখে। এমন মানবিক উদ্যোগ শ্রমিকদের পাশে দাঁড়ানোর একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরামের উপদেষ্টা সঞ্জয় কৈরী। তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও চা শ্রমিক ও অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চা শ্রমিকদের কল্যাণে সদা সচেতন সমাজসেবী সজল কৈরী এবং চিতলিয়া জনকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহন ভক্তি দাদা। তাঁরা শীতবস্ত্র বিতরণ কার্যক্রমকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ বলে উল্লেখ করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরামের সহ-সভাপতি সুমন রবিদাস, সহ-সাধারণ সম্পাদক সৌরভ বীন, সহ-কোষাধ্যক্ষ রাজিব বৈদ্যসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। শীতবস্ত্র বিতরণকালে স্থানীয় চা শ্রমিক ও প্রবীণরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব করা সম্ভব। এ ধরনের মানবিক কর্মসূচি সামাজিক সংহতি ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করবে বলে তারা আশা প্রকাশ করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!