Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

উদ্বোধনের আড়াই মাসেও শুরু হয়নি ৩ কি:মি: আরসিসি ঢালাই কাজ

রিপোটার : / ৪৪৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ রিপোর্ট ।।

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে গত বছরের পহেলা নভেম্বর শ্রীমঙ্গল-শমশেরনগর-কুলাউড়া (জেড-২০০৩) সড়কে ৩ কি:মি: আরসিসি ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনের আড়াই মাস সময় অতিবাহিত হলেও এখনও পর্যন্ত সড়কে ঢালাই কাজ শুরু হয়নি। এতে ইটসলিং ভেঙ্গে ও রাস্তায় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

জানা যায়, জেলা সড়ক উন্নয়ন প্রকল্প (সিলেট জুন) এর আওতায় সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজার এর বাস্তবায়নে গত বছরের পহেলা নভেম্বর বিকাল ৪টায় শমশেরনগরে শ্রীমঙ্গল-শমশেরনগর-কুলাউড়া (জেড-২০০৩) সড়কে ৩ কি.মি. আরসিসি ঢালাই, ১টি পিসি গার্ডার সেতু ও ১৩টি কালভার্ট নির্মাণ কাজের জন্য শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এসময়ে সড়ক জোন সিলেট ও সওজ মৌলভীবাজার এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাজ উদ্বোধনের আড়াই মাস সময় অতিবাহিত হলেও হাটবাজার সমুহে ইটসলিংকৃত এসব স্থানে এখনও কাজ শুরু হতে দেখা যায়নি। ফলে সড়কে ইটসলিংকৃত বিভিন্ন স্থানে গর্ত ও ভেঙ্গে যাওয়ায় যান চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। নানা সময়ে যানবাহন সমুহের যন্ত্রাংশে ত্রুটি দেখা দেয়ারও অভিযোগ উঠেছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!