Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

একদিনে সমাপ্ত হলো হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) উরুস

রিপোটার : / ২৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২, কমলকন্ঠ ডেস্ক ।।
করোনা সংক্রমণের বিধিনিষেধের কারণে মৌলভীবাজারে এবার সীমিত আকারে অনুষ্ঠিত হলো হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) শের সওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহির উরুস ও মেলা। মেলা অনুষ্ঠিত হয়েছে তিনদিনের বদলে একদিন।

শুক্রবার (১৪ জানুয়ারি) বাদ আছর মিলাদ মাহফিল ও জিকির আছকারের মধ্য দিয়ে শুরু হয় ৬৮১ তম উরুস মোবারক। আজ শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় গিলাফ ছড়ানো ও বাদ জোহর থেকে শিরনী বিতরণ করা হয়। বাদ এশাহ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে উরুস সমাপ্ত হয়।

হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজারের মোতাওয়াল্লি এবং উরুস উদযাপন পরিষদের আহ্বায়ক সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ জানান,, করোনা সংক্রমণের বিধিনিষেধের কারণে এ বছর একদিনের উরুসের অনুমতি পাওয়া গেছে। যে কারণে শুধুমাত্র শনিবার (১৫ জানুয়ারি) উরুস অনুষ্ঠিত হয়। বাদ এশাহ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো উরুস মোবারক। গত বছর ২০২১ সালে করোনা সংক্রমণে স্বাস্থ্যবিধির কারণে উরুস ও মেলা অনুষ্ঠিত হয়নি।

এদিকে সীমিত পরিসরে শাহ মোস্তফা সড়কে বসেছে মেলা উপলক্ষে দোকানপাট।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!