Logo

ওমিক্রণ ঠেকাতে পৌর কর্তৃপক্ষ বিতরণ করলো এক হাজার মাস্ক

Reporter Name / ৩৫০ Time View
Update : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ রিপোর্ট ।। করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে টিকা নিতে আসা শিক্ষার্থী ও সাধারণ জনগণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমলগঞ্জ ডাক বাংলোতে এক হাজার মাস্ক বিতরণ করা হয়। 

শিক্ষার্থী ও সাধারণ জনগণের মধ্যে মাস্ক বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ। 

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, কাউন্সিলর ছাদ আলী, যুবলীগ নেতা জহিরুল ইসলাম নানু, মুহিব মিয়া প্রমুখ।

এ সময় পৌর মেয়র জুয়েল আহমেদ সরকারি নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধানের জন্য জনসাধারণকে অনুরোধ জানান।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!