Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

মেয়ের অপহরণ ও ধর্ষণের ঘটনা শুনে বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু

রিপোটার : / ৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জের এক তরুণীকে (১৭) অপহরণের পর ধর্ষণের খবর শুনে তার বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই তরুণীর ভাই বাদী হয়ে গত শনিবার রাতে থানায় মামলা করার পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মুস্তফা মিয়া (৫৭) ও কুমিল্লার জয়নাল মিয়া (৫৮)।

ওই তরুণীর পরিবার সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় ওই তরুণীকে প্রাইভেট কারে তুলে সিলেটে নিয়ে যায় অপরাধীরা। সেখানে মুস্তফা, জয়নালসহ চার-পাঁচজন তরুণীকে তিন দিন ধরে পাশবিক নির্যাতন করে একটি চক্রের কাছে ৩ লাখ টাকায় বিক্রি করে দেয়। চক্রটি নিয়ে যাওয়ার সময় তরুণী গাড়ি থেকে কৌশলে পালিয়ে এক স্থানে আশ্রয় নেয়। খবর দিলে সেখান থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে মেয়েকে অপহরণের কথা শুনে ঘটনার একদিন পর ১ জানুয়ারি রাত ৯টায় বাবা ছানু মিয়া (৬২) হার্ট অ্যাটাকে মারা যান।

নির্যাতিতা তরুণীর মামা বলেন, মেয়েকে অপহরণের কথা শুনে বাবা হার্ট অ্যাটাকে মারা যান। এই পরিবারটি এমন দুটি ঘটনায় এলোমেলো হয়ে আছে। তাকে উপহার দেওয়ার কথা বলে ফোন করে রাস্তায় নিয়ে প্রাইভেট কারে তুলে নিয়ে সঙ্ঘবদ্ধ ভাবে ধর্ষণ করা হয়। আমরা সঠিক বিচার দাবি করছি।

এ বিষয়ে নির্যাতিতা তরুণীর ভাই বলেন, আমরা কেন মামলা করলাম এজন্য গতকাল রাতেও আমাদেরকে হুমকি ধমকি দেওয়া হয়েছে। আমার বোনকে বাড়ি থেকে তুলে কয়েকজন মিলে ধর্ষন করে বিক্রি করতে চেয়েছিলো। আমার বোন অপহরণের কথা শুনে বাবা হার্ট অ্যাটাকে মারা যান।

এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জিয়া মো.  মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত প্রধান দুই আসামীকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের জিজ্ঞেসা করে বাকি আসামিদের আটক করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!