Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ফলাফল জালিয়াতির প্রতিবাদ ও ভোট পূণ:গণনার দাবিতে মানববন্ধন

রিপোটার : / ৬০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ রিপোর্ট ।। গত ৫ জানুয়ারী ৫ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ম দফা বিজয়ী ঘোষণার পর ভোট কেন্দ্রে অরাজকতা সৃষ্টি হলে জালিয়াতির মাধ্যমে প্রার্থী পক্ষের এজেন্টের স্বাক্ষর ব্যতিত অবৈধ ফলাফল জালিয়াতির মাধ্যমে প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণার প্রতিবাদ ও ভোট পূণ:গণনার দাবিতে রিটার্নিং অফিসারের কাছে ৩ পরাজিত প্রার্থী লিখিত অভিযোগ দাখিল করেন। শনিবার বিকাল ৫টায় একই দাবিতে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পরাজিত তিন প্রার্থী ও সমর্থকরা স্থানীয় ঠাকুরবাজারে মানববন্ধন ও প্রতিবাদ করেন।
পরাজিত ৩ ইউপি সদস্যের লিখিত অভিযোগে জানা যায়, কমলগঞ্জের মুন্সীবাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গণনার পর তালা প্রতীকের দুলাল মিয়াকে ৮২ ভোটের ব্যবধানে নির্বাচিত ঘোষণা করা হয়। পরে ভোট কেন্দ্রে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হলে প্রিসাইডিং অফিসার যাবতীয় দলিল দস্তাবেজ গুছিয়ে নিয়োজিত প্রশাসনিক ব্যক্তিদেরকে নিয়ে কেন্দ্র ত্যাগ করে রিটার্নিং অফিসারের কার্যালয়ে চলে যান। সেখানে প্রায় ২ ঘন্টা পর দুলাল মিয়াকে ৮২ ভোট কম দেখিয়ে প্রতিদ্বন্ধী প্রার্থী রাইনুল ইসলাম এর টিউবওয়েল প্রতীককে বেসরকারিভাবে নির্বাচিত বলিয়া ফল ঘোষণা করা হয়। এতে কোন প্রার্থী বা প্রার্থী পক্ষের এজেন্টের স্বাক্ষর ছাড়াই অবৈধ ফলাফল প্রকাশ করা হয়েছে বলে তারা দাবি করেন।
প্রতিবাদী ইউপি সদস্য দুলাল মিয়া, নওরোজ মিয়া ও আব্দুল মজিদ বলেন, গত ৫ জানুয়ারীর নির্বাচনের ৮নং ওয়ার্ডের বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার প্রথম দফা তালা প্রতীককে বিজয়ী ঘোষণার পর দ্বিতীয় দফায় জালিয়াতির মাধ্যমে উপজেলায় গিয়ে টিউবওয়েল প্রতীককে নির্বাচিত ঘোষণা করেন। এর প্রতিবাদে সাধারণ সদস্যদের ব্যালট পুণ:গণনা করার জন্য জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
এবিষয়ে বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা আশুতোষ দাশ এর মোবাইল ফোনে কয়েক দফা কল করলেও তাকে পাওয়া যায়নি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!