Logo
সংবাদ শিরোনাম :
ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত রাজকান্দি রিজার্ভ ফরেস্টে কাটা হচ্ছে টিলা ও গাছ সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুর ববের শুভেচ্ছা বিনিময় কমলগঞ্জে ৭৫০ দৌড়বিদের অংশগ্রহণে আলট্রা ম্যারাথন গোকুলানন্দ গীতিস্বামী‘র ১২৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ কমলগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত নান্না বিআরডিবি’র সভাপতি নির্বাচিত লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্রমশ প্রাণী শুন্য হচ্ছে চা-পাতা ভর্তা আটার রুটি খেয়েই চলে চা শ্রমিকের দিন খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবিদায় অনুষ্ঠান ‘সেং কুটস্নেম’ উদযাপন মুন্সিবাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ময়লার স্তুপ ! বন্যপ্রাণীর হাত থেকে ফসল রক্ষায় রাত জেগে পাহারা জীবন ও জীবিকাঃ বংশীবাদক কৃষ্ণের সুরের মূর্ছনা সাংবাদিকদের সাথে বিআরডিবি’র চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলামের মত বিনিময় সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবের শুভেচ্ছা বিনিময় সাবেক অর্থনৈতিক উপদেষ্টার মৃত্যুতে কমলগঞ্জ প্রেসক্লাবের শোক প্রকাশ জাতীয় সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা শেষ হলো ঐতিব্যবাহী মণিপুরি মহারাসলীলা উৎসব কমলগঞ্জে সম্পন্ন হলো চা শ্রমিকদের ২৫ তম কাত্যায়ানী পূজা

ইউপি নির্বাচন- কমলগঞ্জ ॥ পুলিশের ফাঁকা গুলি ও লাঠিচার্জে আহত-৫॥ কারচুপির অভিযোগে মানববন্ধন

রিপোটার : / ৬৯১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন মৌলভীবাজারের কমলগঞ্জে ৯টি ইউনিয়নের গত বুধবার কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ভোট গণনার সময়ে দু’টি কেন্দ্রে পুলিশের ফাঁকা গুলি ও লাঠিচার্জে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সাধারণ ওয়ার্ড সদস্য পদে একজন প্রার্থীর ব্যালেটে মোরগ প্রতীকে সিল দেয়া প্রায় শতাধিক ব্যালেট কেন্দ্রের টয়লেট ও বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।

এনিয়ে কারচুপির অভিযোগ তুলে পুণ:গননা বা পুণ:নির্বাচনের দাবিতে ইউপি সদস্যের সমর্থককেরা বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সড়ক অবরোধ ও প্রতিবাদ করেছে।

          খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় উপজেলার পতনঊষার ইউনিয়নের মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গননার সময় নৌকা, মোটরসাইকেল ও আনারস মার্কার সমর্থকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এসময়ে পুলিশের গুলিতে নৌকা প্রতীকের সমর্থক আইয়ুব আলী (৭০), ময়না মিয়া (৪৫) ও অজ্ঞাতনামা একব্যক্তি গুলিবিদ্ধ হন।

বুধবার সন্ধ্যার পর কমলগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামিরকোনা প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গণনার সময়ে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশের লাঠিচার্জে নাজিম মিয়া (১৯) ও রুবেল মিয়া (২২) আহত হন। রাতে ওই কেন্দ্রের টয়লেট ও আশপাশ এলাকা থেকে মোরগ প্রতীকে সিল দেয়া প্রায় শতাধিক ছেড়া ব্যালেট পেপার উদ্ধার করেন স্থানীয়রা। এঘটনায় ক্ষুব্ধ জনতা পুণরায় ভোট গ্রহণের দাবি জানিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সদর ইউনিয়নের নগর এলাকায় প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ করেন। দীর্ঘ প্রায় দুই ঘন্টা কমলগঞ্জ-আদমপুর সড়ক অবরোধ হলে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে ওই ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য শিবির আহমদ, রুপেন্দ্র কুমার সিংহ ও আব্দুর রউফ সংবাদ সম্মেলনে বলেন, ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দিপক চন্দ্র মন্ডল এর পক্ষপাতিত্বের মধ্যদিয়ে কারচুপি করতে গিয়ে মোরগ প্রতীকে সিল দেয়া ব্যালেট পেপার বাইরে ফেলে ফলাফলে ২য় স্থানে থাকা ব্যক্তিকে বিজয়ী ঘোষণা করেছেন।

তবে অভিযোগ বিষয়ে অভিযুক্ত প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা খাদ্য কর্মকর্তা দিপক চন্দ্র মন্ডল বলেন, সিল দেয়া ব্যালেটের বিষয়টি নিজে কিছুই জানেন না। কেন্দ্রে কোন কারচুপি হয়নি, আইন শৃঙ্খলা বাহিনী ও এসিল্যান্ড নিজেও সেখানে ছিলেন।

এদিকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় পতনঊষার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নোয়াগাঁও এলাকায় ইউপি সদস্য প্রার্থী আশিক আলী (টিবওয়েল) ও আং করিম (মোরগ) এর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

         


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!