Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বরই চাষে মডেল আজাদুর রহমান, বদলে দিচ্ছেন এলাকার কৃষিচিত্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণে এগিয়ে এলো কমলগঞ্জ প্রেসক্লাব কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা

ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘চড়ুই ভাতি’

রিপোটার : / ৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

চড়ুইভাতি শব্দটা শুনলেই বুকের ভেতর খামচে ধরে ছোটবেলার স্মৃতি। শৈশবের স্মৃতিতে ফিরে যেতে কার না ভাল লাগে। ছোট বেলার সেই গোল্লা ছুট, দাড়িয়া বান্দা, রাজা-রানী চা বিস্কুট, ফুলটোকা, চড়ুই ভাতিসহ আর কত মজার মজার স্মৃতি। পুরো বছরজুড়ে থাকে বিভিন্ন পরীক্ষার সঙ্গে এসাইনম্যান্ট। চাইলেই তো আর সেই শৈশবে ফিরে যাওয়া যায় না। তবে চেষ্টা করে দেখতে সমস্যা কোথায়?

রোববার ৫জানুয়ারী সকাল ৯টায় কমলগঞ্জ উপজেলার পৌর এলাকায় অবস্থিত ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে দেখা যায় আনন্দ, হই, উল্লুর ও দৌড়া দৌড়ি।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আয়োজন করল এক ভিন্ন আয়োজন। শিক্ষা জীবনের একবারে শেষ প্রান্তে এসে হাজির তারা। দিনগুলোকে স্মৃতির প্রেমে বন্দী করে রাখার জন্য যত আয়োজন। সবার একসঙ্গে খাওয়া-দাওয়া করা উঠে না। খুব অল্পসময়ের মধ্যে সিদ্ধান্ত নেয়া হলো ‘স্কুল মাঠে’ এ চড়ুই ভাতির আয়োজন।

রান্না-বান্নার জন্য সকাল থেকেই কাজ করে যাচ্ছে নাবিয়া মুসলিম রোকসানা মীম এবং তাকে সহায়তা করছেন তাসনীম জামাত, রাহী, সৌমিক, মাছুম, আকাশ, আসলাম, ফরিদ ও শিক্ষক সহ আরও অনেকে।

শৈশবের রীতি অনুযায়ী কেউ পানি আনা, কেউ আবার কাটাকাটি, কেউ চুলা জ্বালানো, কেউ আবার হাঁড়ি-পাতিল পরিষ্কারের কাজে নেমে গেল। সূর্যটা যখন মাথার ওপরে তখন রান্না-বান্নার কাজ সমাপ্ত।

বিকেল দুইটায় সবাই এক সঙ্গে হয়ে খাবার গ্রহণ করল সবাই। খাবার পরে শুরু হলো বিভিন্ন খেলাধুলা সহ হাঁড়িভাঙ্গা খেলা। তবে সবাই কে সবচেয়ে বেশি মজা এবং স্মৃতিকাতর করেছে ছোটবেলার সেই ফুলটোকা খেলা কোথাও কোথাও এটি বউরানী খেলা নামেও পরিচিত।

কথা হয় ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল প্রধান শিক্ষক ছন্দা বেগম। তিনি জানান, ‘ সিলেটি ভাষায় বলে (টুফাটুফি), তুফাতি বা চড়ুইভাতি খেলার দিন কুয়াশা আচ্ছাদিত সুন্দর সকাল ছিল। নীল আকাশে মেঘের ওড়াউড়ি ও ঝিলমিলে রোদ চারপাশে সোনা ছড়িয়ে ছিল। গ্রামের সঙ্গে তুফাতি বা চড়ুইভাতির একটি আত্মিক যোগ ছিল। বাঙালিয়ানায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে হাজারো সংস্কৃতি ও ঐতিহ্য। চড়ুইভাতি তারই একটি অংশ।’

তিনি বলেন, আমাদের এই অনুষ্টানে অনেক সংবাদকর্মী, অভিভাবক, শিক্ষকরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!