Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মৌলভীবাজারে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৩

রিপোটার : / ২৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর নতুনবস্তিতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ১৩ জন আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, নতুন বস্তি এলাকার ময়না মিয়ার ছেলে জুবায়ের মিয়া (৮) এর সাথে বাড়ির পাশে খেলা করছিল ওয়াহিদ মিয়ার ছেলে আবু সুফিয়ান (১১)। এতে খেলাকে নিয়ে উভয় শিশুর মধ্যে মারামরি হয়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন উপস্থিত হয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হলে উভয় পক্ষের প্রায় ১৩জন আহত হয়।  

আহতরা হলেন- মকবুল মিয়া (৬০), রুজিনা বেগম (২৫), মিলাদ মিয়া (৮), জাকারিয়া মিয়া (২৪), হানিফ মিয়া (২৩), জাহাঙ্গীর মিয়া (২৮), ওয়াহিদ মিয়া (৪৩), লাল উদ্দিন (৩২), শাহানা বেগম (৩৫), আফরিতা বেগম (২৬), মিজান মিয়া (৩৩), সেবিনা বেগম (২৫), জাহিরুল বেগম (৫০)। তাৎক্ষণিক আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় রুজিনা বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

এব্যাপারে মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম মোবাইল ফোনে জানান, পুলিশ দু’পক্ষের সংঘর্ষের খবর জানতে পেরেছে। এবিষয়ে এখনও কোনো মামলা করা হয়নি। তবে পক্ষ আইনি প্রক্রিয়া গ্রহণ করলে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।   


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!