Logo

পুলিশের চাকরি ছেড়ে ইউপি সদস্য পদে প্রার্থী

Reporter Name / ২৬০ Time View
Update : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ রিপোর্ট ।। মাটির টানে ও এলাকাবাসির সেবা করার লক্ষ্যে বিগত ৩ বছর আগে বাংলাদেশ পুলিশের চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসেন বুলবুল আহমেদ মধু। এর পর থেকেই এলাকাবাসীর সেবায় কাজ করে যাচ্ছেন। এলাকাবাসীর দাবির পরিপেক্ষিতে ৫ম ধাপের ইউপি নির্বাচনে মৌলভীবাজরের কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়নপত্রের বৈধতা পেলেও নির্বাচনের প্রতীক দেওয়ার আগ মুহূর্তে চাকরি ছাড়ার প্রত্যয়নপত্র না থাকায় প্রতীক না দিয়ে প্রার্থীতার বৈধতা স্থগিত করে দেয় নির্বাচন কমিশন। পরে উচ্চ আদালতে আপিল করে প্রচারণা শুরুর ৫দিন পর প্রার্থীতার বৈধতা আনেন। এর পরিপেক্ষিতে তাকে টিউবয়েল মার্কা প্রদান করে নির্বাচন কমিশন।

গত শনিবার (১ জানুয়ারি) রাতে আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব তথ্য জানিয়ে সদস্য প্রার্থী বুলবুল আহমেদ মধু বলেন, তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন। তার পিতা আওয়ামী লীগের দুঃসময়ের একজন সক্রিয় কর্মী মরহুম উহাব মিয়া আলীনগর ইউনিয়নের ২বারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। পিতার আর্দশকে ধারণ করে তিনি এলাকাবাসীর সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান। এসময় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি সুষ্ঠ ও অবাধ নির্বাচনের আহ্বান জানান।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!