Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান

রাজু দত্ত / ২৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পবিত্র কুরআন মাজিদ হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে পাগড়ী প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের পুরানবাড়ি এলাকার মদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন সিপার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি এহসানুল ইসলাম, ইফতেকার হোসাইন, শাহ নেওয়াজ হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক খায়রুল ইসলাম।

এ সময় মাদ্রাসার তিনজন শিক্ষার্থী—মো. ইমরান হোসাইন তপু, মো. সাইফুল ইসলাম ও মো. দেলওয়ার হোসাইন শাফী—অল্প সময়ে পবিত্র কুরআন মাজিদ হিফজ সম্পন্ন করায় তাদেরকে পাগড়ী পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সম্মাননা ক্রেস্ট ও মাদ্রাসার প্রতিষ্ঠাতার পক্ষ থেকে মোট তিন লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন সিপার বলেন, “এই তিন শিক্ষার্থী খুব অল্প সময়ে কুরআন শরিফ হিফজ সম্পন্ন করেছে। তাদের এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে আমরা সম্মাননা প্রদান করেছি। ভবিষ্যতে তাদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় সব খরচ আমি বহন করবো। তারা যেন দ্বীন ও মানুষের কল্যাণে কাজ করতে পারে—এই দোয়া করি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!