Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

রাজকান্দি রিজার্ভ ফরেস্টে কাটা হচ্ছে টিলা ও গাছ

রিপোটার : / ৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জে রাজকান্দি হিল রিজার্ভ ফরেস্টে (২০,২৭০ একর) গাছ ও টিলা কাটার পাশাপাশি অনুমতি ছাড়া পাকা স্থাপনা নির্মাণ নিয়ে তীব্র সমালোচনা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ—কুরমা ও কালেঞ্জি এলাকায় বন বিভাগের কিছু কর্মকর্তার সমঝোতায় ঝুঁকিপূর্ণ স্থানে শতাধিক পাকা ঘর তৈরি হলেও সাঙ্গাইসাফীতে এক নিরীহ ভিলেজারের কাঁচা ঘর উচ্ছেদ করা হয়েছে।

২০১৮ সালের এক গবেষণায় বনটিতে ৫৪৯ প্রজাতির সপুষ্পক উদ্ভিদ ও বিরল বটগাছ-লতার বৈচিত্র্েযর কথা উল্লেখ থাকলেও সাম্প্রতিক বছরে নির্বিচারে বন ধ্বংসের অভিযোগ উঠেছে।

রমা পান পুঞ্জিতে টিলা ও গাছ কেটে ১৫-২০টি পাকা ঘর নির্মাণ চলছে বলে স্থানীয় সূত্র জানায়। বনবিট কর্মকর্তা জুয়েল রানা এবং রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশীদ জানান—পাকা স্থাপনা নির্মাণে কোনো অনুমতি নেই এবং বিষয়টি তদন্ত করে কাজ বন্ধ রাখতে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি—বন রক্ষায় দ্রুত ব্যবস্থা ও অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!