Logo
সংবাদ শিরোনাম :
ঈদ উপলক্ষে কমলগঞ্জে ৮৯.৯৮০ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

ফলো আপ : জোড়া খুনের প্রধান আসামী মাসুক আটক

রিপোটার : / ১০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালকান্দি এলাকায় ২ ভাতিজিকে কূপিয়ে হত্যা মামলার প্রধান আসামী মাসুক আলী (৫২)-কে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। তার আগে নিহত শামিমা সুলতানা শারমিন এর স্বামী আব্দুস শহীদ মঙ্গলবার রাতে মাসুক আলী সহ আরও ৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির এর নেতৃত্বে এসআই আব্দুস শহীদ, এএসআই হামিদসহ পুলিশের একটি দল বুধবার ৪ জুন বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে শামিমা সুলতানা শারমিন ও মিম সুলতানা মাছুমাকে হত্যার প্রধান আসামী চাচা মাসুক আলীকে এলাকাবাসীর সহযোগিতায় গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে প্রতিদিনের মতো শারমিন ও মাসুমা নিজ ধানি জমিতে কাজ করতে গেলে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে তাদের আপন চাচা মাসুক আলী, তার ছেলে বাবু আহমেদ ও স্ত্রী রাহেনা বেগম কোন কিছু না বলেই পেছন থেকে দেশীয় অস্ত্র দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে শামিমা সুলতানা শারমিন ও মিম সুলতানা মাছুমাকে হত্যা করে। হত্যাকারীদের দা এর কোপে শারমিনের দু’হাতের কব্জি ও মাসুমার এক হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এসময় তাদের মা হাজিরা বেগম তাদের বাচাঁতে এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করে মাসুক গংরা। বর্তমানে হাজেরা বেগম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, এখনও তার জ্ঞান ফিরেনি।

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো: মাহফুজুল কবির সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শামিমা সুলতানা শারমিন এর স্বামী আব্দুস শহীদ মঙ্গলবার রাতে মাসুক আলীকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। তার পর পরই পুলিশ মাসুক আলীকে গ্রেফতার করে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!