Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

দ্বাদশ জাতীয় নির্বাচনে মৌলভীবাজারের ৪টি আসনে প্রতিদ্বন্ধিতা করবেন ২০ জন প্রার্থী

রিপোটার : / ৩২৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

কমল কন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারে চারটি আসনে ২৫ জন প্রার্থীর মধ্যে ২০ জন প্রাথী আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিন্দন্ধিতা করবেন। ৩ জন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার ও দুইনকে গণপ্রতিনিধিত্ব আইন ১৯৭২ এর ১৬(২) এর অনুচ্ছেদ অনুযায়ী প্রার্থী হিসেবে গণ্য হবেননা বলে জানিয়েছেন রিটার্ণিং কর্মকর্তা।

রবিবার ১৭ ডিসেম্বর বিকেলে জেলা প্রশাসক ও রিটার্ণিং কর্মকর্তার কার্যালয়ে রিটাণিং কর্মকর্তা ড. উর্মি বিনতে সালাম জানান, ২৫ জনের মধ্যে ৩ জনের নমিনেশন প্রত্যাহার ও দুই জনের বাতিল করা হয়েছে।

প্রত্যাহার করেছেন মৌলভীবাজার-২ আসনে জাসদের প্রার্থী মো: বদরুল হোসেন, মৌলভীবাজার-৪ আসনে স্বতন্প্রার্থী মো: নজরুল ইসলাম ও মৌলভীবাজার-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো: মস্তান মিয়া। অপরদিকে মৌলভীবাজার-২ ও মৌলভীবাজার-৩ আসনে জাতীয় পার্টির দুইজন করে প্রার্থী থাকায় পার্টি চেয়ারম্যান মৌলভীবাজার- ২ এ মো: আব্দুল মালিক ও মৌলভীবাজার-৩ এ মো: আলতাফুর রহমান কে চুড়ান্ত মনোনয়ন দেয়ায় এই দুই আসনে যথাক্রমে মো: মাহবুবুল আলম ও রুহুল আমিন নির্বাচন করতে পারবেন না।

 প্রার্থীতা চুড়ান্ত হওয়ায় মৌলভীবাজারের ৪টি আসনে ২০ জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা  করছেন, তারা হলেন :

মৌলভীবাজার (বড়লেখাজুড়ী) : ১। মো: শাহাব উদ্দিন (আওয়ামী লীগ মনোনীত) ২। আহমেদ রিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি, এরশাদ)  ৩। মো: আনোয়ার হোসেন (তৃণমূল বিএনপি) ৪। মো: ময়নুল ইসলাম (স্বতন্ত্র)

মৌলভীবাজার (কুলাউড়া) : ১। শফিউল আলম চৌধুরী নাদেল (আওয়ামী লীগ মনোনীত) ২। একেএম সফি আহমদ সলমান (স্বতন্ত্র আওয়ামী লীগ) ৩। মো: আব্দুল মতিন (স্বতন্ত্র আওয়ামী লীগ)  ৪। এম এম শাহীন (তৃণমূল বিএনপি) ৫। মো: আব্দুল মালিক (জাতীয় পার্টি,এরশাদ) ৬। মাওলানা আছলাম হোসাইন রাহমানী (ইসলামী ঐক্যজোট) ৭। এনামুল হক মাহতাব (ইসলামি ফ্রন্ট) ৮। মো: কামরুজ্জামান সিমু (বিকল্প ধারা)

মৌলভীবাজার–৩ (মৌলভীবাজার সদর রাজনগর) : ১।  মো: জিল্লুর রহমান (আওয়ামী লীগ মনোনীত) ২। আব্দুল মোসাব্বির (জাসদ) ৩। তাপস কুমার ঘোষ (ওয়ার্কাস পার্টি) ৪। মো: আবু বকর (এনপিপি) ৫। মো: আলতাফুর রহমান (জাতীয় পার্টি, এরশাদ)

মৌলভীবাজার (শ্রীমঙ্গলকমলগঞ্জ) : ১। উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ (আওয়ামী লীগ মনোনীত) ২। মোঃ আনোয়ার হোসাইন (ইসলামি ঐক্যজোট)  ৩। আব্দুল মুহিদ হাসানী (বাংলাদেশ ইসলামি ফ্রন্ট)

জেলায় ৬৭ টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় মোট ভোটার রয়েছেন ১৫ লাখ ১৬ হাজার ৫৩৫ জন। এরমধ্যে পূরুষ ৭ লাখ ৬৯ হাজার ৯৪৩জন এবং মহিলা ভোটার ৭ লাখ ৪৬ হাজার ৬৪৮জন। মোট ভোট কেন্দ্র ৫৪৯টি ও স্থায়ী অস্থায়ী মিলিয়ে বুথ থাকবে ৩ হাজার ৩০৫টি।

মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্রপ্রাথী এম এ রহিম শহীদ এর নমিনেশন বাতিল হলে তিনি উর্ধতন আদালতের শরণাপন্ন হয়েছেন। এখনো আদালত থেকে কোনও আদেশ হয়নি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!