Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল সেবায়েতের খড়ের গাদা কমলগঞ্জের দুই সন্তান পৃথক আসনে জয়ী: আনন্দে ভাসছে উপজেলা মৌলভীবাজার–৪ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, ভরাডুবি প্রীতম দাশ–এর ব্যানার–পোস্টার অপসারণে মাঠে নেমেছেন নবনির্বাচিত এমপি মুজিবুর রহমান চৌধুরী আধিপত্য বিস্তারের মহড়ায় আদমপুর বিএনপি‘র দুই গ্রুপ :: পরিস্থিতি নিয়ন্ত্রনে কঠোর অবস্থানে পুলিশ।। মুজিবুর রহমান চৌধুরীর জয়ে কমলগঞ্জে দোয়া মাহফিল, শান্তি ও উন্নয়ন কামনা

মৌলভীবাজার-৪ আসনে ৬ জনের মনোনয়নপত্র দাখিল

রিপোটার : / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার ৩০ নভেম্বর পর্যন্ত ২৩৮ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো: মোস্তান মিয়া, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মাওলানা মো: আব্দুল মোহিত হাসানি, ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মো: আনোয়ার হোসাইন ও জাকের পার্টির মনোনীত প্রার্থী মুহিবুর রহমান আজাদ।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে অংশ নিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ৭ম বারের মতো মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জয়নাল আবেদীনের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) কমলগঞ্জে পৌঁছলে তাকে শুভেচ্ছা জানাতে উপজেলা পরিষদের সামনে এসে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। এ সময় হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হন সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ। ৭ম বারের মতো দলীয় মনোনয়ন পাওয়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এলাকায় দলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উদ্দেশে উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি বলেন, গত ৩০ বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। আপনাদের ভালোবাসা পেয়েছি। আগামীতেও আপনাদের ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাব।

পরে দুপুর ২টায় তিনি সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

এসময় তার সঙ্গে ছিলেন- কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারন সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মাধবপুর ইউপি চেয়ারম্যান আশিদ আলী, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: সানোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হামিম মাহমুদ জয়, সাধারন সম্পাদক আশরাফুল আলম প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো বলে মিছিল দিতে থাকেন।

উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জয়নাল আবেদীনের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। এছাড়া জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো: মোস্তান মিয়া, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মাওলানা মো: আব্দুল মোহিত হাসানি ও জাকের পার্টির মনোনীত প্রার্থী মুহিবুর রহমান আজাদ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. উর্মি বিনতে সালামের কাছে মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী আনোয়ার হোসাইন।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জয়নাল আবেদীন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!