Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন

রিপোটার : / ৪৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করছে কিছু দুর্বৃত্তরা মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টার সময় দেখা যায় ধলই নদীতে কিছু দুর্বৃৃত্তরা বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে এবং দেখা যায় স্থানীয়রা মাছ সংগ্রহ করার জন্য হুমড়ি খাচ্ছে নদীতে।

স্থানীয় সূত্রে জানা যায়, কে বা কারা নদীতে বিষ প্রয়োগের ফলে অনেক মাছ মারা গেছে। এতে নদীর তলদেশ থেকে মাছ মরে ভেসে উঠছে। আর এসব মরা মাছ সংগ্রহ করতে হুমড়ি খেয়ে পড়েছে স্থানীয় লোকজন।

স্থানীয়রা জানায়, সোমবার রাতের আঁধারে একশ্রেণির মৎস্য শিকারি ধলাই নদীর উজানে বিষ প্রয়োগ করে। আর এতে মঙ্গলবার সকাল থেকে নদীর বিভিন্ন পয়েন্টে মরা মাছ ভেসে উঠতে দেখা গেছে। এসব মরা মাছ বিষাক্ত জানার পরও লোকজন তা ধরতে মশারি জাল নিয়ে নদীতে নেমে পড়েছে। প্রায় ১ কিলোমিটার এলাকায় নদীর মাছ ও অন্যান্য জীববৈচিত্র্য মরে ভেসে উঠেছে।

কমলগঞ্জ পৌরসভার বাসিন্দা সালাহ্উদ্দিন শুভ বলেন, প্রতিবছর শুষ্ক মৌসুমে ধলাই নদীতে বিষ ঢেলে মাছ শিকার করা হয়। কিন্তু যারা এসব কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় দুর্বৃত্তরা প্রতিবছর বিষ প্রয়োগের মাধ্যমে মাছ ধরেই যায়।

বিষ মেরে ভেসে উঠা মাছ ধরে নিয়ে রান্না করে খেলেও স্বাস্থ্যের জন্য ঝুঁকি বলে আশঙ্কা প্রকাশ করেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভূঁইয়া। তিনি আরো বলেন, মাছ মরা শাস্তিযোগ্য একটি অপরাধ। আর বিষে মরা মাছ রান্না করে খেলেও পেটের পীড়াসহ নানা রোগও হতে পারে। কারণ বিষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটি উপাদান। আর এ উপাদান দিয়ে মারা মাছ খেলেতো স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুর রহমান বলেন, আমার বিষয়টি জানা ছিল না, কেউ আমাকে এমন তথ্য দিয়েও সহযোগিতা করেনি। সাংবাদিকদের মাধ্যমে জানতে পারলাম। তবে সরেজমিন তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান। তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড ও মৎস্য বিভাগ মিলেই ধলাই নদী বিষ ছাড়া বন্ধে ব্যবস্থা গ্রহন করতে হবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, এটি একটি কঠিন শাস্তিযোগ্য অপরাধ। ধলাই নদীর পানিতে বিষ ছাড়ার বিষয়ে তিনি জানেন না। তবে উপজেলা মৎস্য কর্মকর্তাকে সরেজমিন তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের তিনি নির্দেশ দিবেন বলে জানান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!