Logo

তিনদিন পর ছাত্রীর মৃতদেহ রাবার বাগান থেকে উদ্ধার

Reporter Name / ৩৭৭ Time View
Update : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের তিনদিন পর নির্জন রাবার বাগান থেকে  মিনা বেগম নামে এক কিশোরী মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার মিজাপুর ইউনিয়নের রুপাইছড়া রাবার বাগানের ভিতরে ওই কিশোরীর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী  খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মিনা বেগম মিজাপুর ইউনিয়নের কামাশী গ্রামের মঈনু মিয়ার মেয়ে।

কিশোরীর ভাই আবুল হোসেন জানান, তার বোন স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে পড়তো। শুক্রবার জিনিশ কিনতে সমশেরগঞ্জ বাজারে যায় এর পর থেকে সে নিঁখোজ। শনিবার তারা এলাকায় মাইকিংও করেন।আজ রবিবার সকালে রুপাইছড়া রাবার বাগানে তার বোনের লাশ মিলে।

তিনি জানান, লাশের গলায় উড়না পেঁছানো ছিলো। পায়ে আঘাতের চিহ্ন আছে।গায়ে কামিজ ছিলো কিন্তু সেলোয়ার ছিলো না।

শ্রীঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমকে বলেন, মৃতদেহের শরিলে আগাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে বাগানে ফেলে রাখা হয়েছে।মৃতদেহটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

তিনি আরো জানান, ময়তদন্তের রিপোর্ট পাওয়ার পর আরোও বিস্তারিত জানাযাবে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!