Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কারাগার থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন কমলগঞ্জের দুই শিক্ষার্থী

রিপোটার : / ৪২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। হত্যা এবং নারী ও শিশু নির্যাতন মামলায় জেলে থাকা কমলগঞ্জের দুই শিক্ষার্থী কারাগার থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। ওই দুই শিক্ষার্থী হলেন, ফজলে আলী ও এলেক্স গমুজ। এদের মধ্যে ফজলে আলী কমলগঞ্জের আদমপুরের এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলেক্স গমুজ মাধবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। শিক্ষার্থী ফজলে আলী হত্যা মামলায় ও এলেক্স গমুজ নারী ও শিশু নির্যাতন মামলায় দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন।

এসএসসি পরীক্ষা কেন্দ্র কমলগঞ্জ ১ এর কেন্দ্র সচিব কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেন্দ্র কুমার দেব এ তথ্য নিশ্চিত করেন।

মৌলভীবাজার কারাগার সূত্রে জানা যায়, কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের বাসিন্দা এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে আলী একটি হত্যা মামলায় এবং মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানের খ্রিস্টানটিলার বাসিন্দা মাধবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এলেক্স গমুজ নারী ও শিশু নির্যাতন মামলায় দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন।

আদালতের নির্দেশে এ দুই আসামি কারাগারে থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
আলাপকালে এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মমোহন সিংহ ও মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান জানান, কর্তৃপক্ষের নির্দেশে মানবিক বিভাগের ২ শিক্ষার্থী সোমবার (১৫ নভেম্বর) থেকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশ নিবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মৌলভীবাজার জেলার কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন বলেন, কমলগঞ্জের দুইজন এসএসসি শিক্ষার্থী কারাগারে আসার পর তাদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশ পাওয়ার পর তাদের পরীক্ষা গ্রহণের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নেই। কারাগারে বসে যাতে তারা পড়াশুনা করতে পারে সেই ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। দুই শিক্ষার্থী পুলিশ পাহারায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন বলে জেল সুপার জানান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!