Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

কমলগঞ্জে জাতির পিতার সম্মান অক্ষুন্ন রাখার দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

রিপোটার : / ৬৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

ষ্টাফ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা উপজেলা প্রশাসন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ও জাতির পিতার মর্যাদা অক্ষুন্ন রাখর দাবিতে প্রতিবাদ সভা করেছে। শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই শ্লোাগানকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: ফজলুল কবীর।

এ সময় কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, কমলগঞ্জ থানার ওসি মো: আরিফুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, প্রাণীসম্পাদক কর্মকর্তা ডা: হেদায়েত উল্ল্যাহ, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীনসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ম্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে বাংলাদেশের পরিচয়ের ঐতিহাসিক বন্ধন। জাতির পিতার সম্মানের অবমাননাকারীরা কখনো বাংলাদেশের মঙ্গল চায় না। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোটি কোটি মানুষ তা মেনে নিবেন না। যতদিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ থাকবে তত দিন জাতির পিতার অবদান চিরঅম্লান হয়ে থাকবে। কোন ভাবেই জাতির পিতার কোন ধরনের অবমাননা সহ্য করা হবে না।

বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু কোন দলের নয়, তিনি দলমত, শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ সবকিছুর উর্ধ্বে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী, নিঃস্বার্থ ও সাহসী নেতৃত্বেও ফসল আজকের এই স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীন দেশে দাঁড়িয়ে, স্বাধীন ভূখন্ডের উপর দাঁড়িয়ে জাতির পিতার প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়া, কার্যকারিতা পরিচালনা কোনভাবেই করতে পারবেন না। যদি করার চেষ্টা করেন, তাহলে নিজেই নিজের কাছে দ্বিচারিণী হবেন, অসম্মানিত হবেন। যারা বাংলাদেশকে বিশ্বাস করেনা, স্বাধীনতাকে বিশ্বাস করেনা, আপনারা তাদেরকে বয়কট করুন, বিতাড়িত করুন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!