Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জের শমশেরনগর সম্মুখ সমরযুদ্ধ স্মৃতিসৌধ রক্ষণাবেক্ষণের দাবিতে মানববন্ধন

রিপোটার : / ৭২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ১৩টি সম্মুখ সমরযুদ্ধের স্মৃতিসৌধের মত ২০১২ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমানবন্দর এলাকায় নির্মিত হয়েছিল একটি সম্মুখযুদ্ধ স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ নির্মাণের পর এটি রক্ষণাবেক্ষণের অভাবে পুরো স্মৃতিসৌধ এলাকা ঝোঁপঝাড়ে ভরে যায়। শমশেরনগর সম্মুখ সমরযুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন করে তা রক্ষণাবেক্ষণের দাবিতে রোববার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “নবধারা” শমশেরনগর স্মৃতিসৌধের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

নবধারা শমশেরনগর এর সন্বয়ক মাহমুদুর রহমান আলতার নেতৃত্বে কমিটির সদস্যরা রোববার সকাল সাড়ে ১১টায় শমশেরনগর বিমানবন্দর এলাকায় মুক্তিযুদ্ধের সম্মুখ সমরযুদ্ধ স্মৃতিসৌধের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানবন্ধন পালনকালে বক্তব্য রাখেন কমিটির সদস্য প্রভাষক কবি শাহজাহান মানিক, প্রভাষক আবু সাদাত মো. সায়েম, মোকারামীন চৌধুরী, শামছুল হক মিন্টু, জাহিদুল ইসলাম প্রমুখ। পরে সম্মুখ সমরযুদ্ধ স্মৃতিসৌধের ঝোঁপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন করে। একই সাথে পার্শবর্তী শমশেরনগরে বধ্যভূমি স্মৃতিসৌধ ধোয়া মোছা করেন।

নবধারা শমশেরনগর-এর সমন্বয়ক মাহমুদুর রহমান আলতা বলেন, সম্মুখ সমর স্মৃতিসৌধ নির্মাণের পর থেকে ফটকে তালা দিয়ে রাখলেও স্থানীয় প্রশাসন বা কেউ তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেনি। ফলে পুরো এলাকা ঝোঁপঝাড়ে আচ্ছাদিত হয়ে পড়ে। একই সাথের পাশের বধ্যভূমি স্মৃতিসৌধ অবহেলায় ও অযতেœ পড়েছিল। গত বছরও নবধারা শমশেরনগর এ দুটি স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন করে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসে পুষ্পার্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। মানববন্ধনে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলা হয় দুটি স্মৃতিসৌধ রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিয়ে দায়িত্বশীল কারো কাছে ফটকের চাবি হস্তান্তর করলে মানুষজন সেখানে গিয়ে স্মৃতিসৌধে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করতে পারবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!