Logo

শ্রীমঙ্গলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কমলকন্ঠ ডেস্ক / ২১ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পানিতে ডুবে জারান ফেরদৌস নামের এক মেয়ে শিশু মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেল ৪টায় শ্রীমঙ্গল পৌর শহরের হাজি সোনা মিয়া রোডের শফিকুল হকের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রতিবেশীরা জানান, শনিবার বিকেলে শ্রীমঙ্গল পৌর শহরের হাজি সোনা মিয়া রোডের শফিকুল হকের বাড়ির পুকুরে দুইটি শিশু খেলা করছিল। হঠাৎ খেলতে গিয়ে একটি শিশু পানিতে পড়ে যায়। তার সঙ্গে খেলতে থাকা অপর শিশুটি অন্যদের ডেকে আনলে সেখানে উপস্থিত প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে।

জারান ফেরদৌস ওই এলাকার কাতার প্রবাসী মো. ইদ্রিস আলী ও গৃহিণী সৈয়দ জান্নাত সুমীর মেয়ে।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস কার্যালয়ের ইন্সপেক্টর মো. সুলেমান আহমদ বলেন, শনিবার বিকেলে খবর পেয়ে আমাদের একটি টিম শহরের সোনা মিয়া রোডের একটি বাড়ির পুকুর থেকে শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। সেখানের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাবিদ জানান, একটি শিশুকে উদ্ধার করে ফায়ার সার্ভিস সদস্যরা আমাদের কাছে নিয়ে আসে। শিশুটি এখানে আসার আগেই মৃত্যুবরণ করেছে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!