Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

শ্রীমঙ্গল–কমলগঞ্জের ১১৩ গির্জায় উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যে বড়দিন পালিত

রিপোটার : / ১০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

রাজু দত্ত।।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায়। শ্রীমঙ্গলের ৬৬টি এবং কমলগঞ্জের ৪৭টি গির্জাসহ মোট ১১৩টি গির্জায় দিনব্যাপী বিশেষ প্রার্থনা, ধর্মীয় আচার ও আনন্দঘন কর্মসূচির আয়োজন করা হয়।
বড়দিন উপলক্ষে কয়েক দিন ধরেই খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলোতে উৎসবের আমেজ বিরাজ করে। গির্জাগুলোকে বর্ণিল সাজে সাজানো হয়, চলে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জীবাণুনাশক ছিটানোর কাজ। খাসিয়া পুঞ্জি ও চা বাগানের গারো লাইন এলাকার গির্জাগুলোতে নারীদের আলপনা আঁকার মধ্য দিয়ে উৎসবের সৌন্দর্য আরও বাড়ে।


আজ সকাল থেকেই শিশু-কিশোর, নারী-পুরুষসহ সব বয়সী মানুষের অংশগ্রহণে গির্জাগুলো মুখর হয়ে ওঠে। প্রার্থনার পাশাপাশি যিশু খ্রিস্টের জন্ম, তাঁর মানবকল্যাণমূলক জীবন ও শান্তির বার্তা নিয়ে আলোচনা করা হয়।
লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি প্রেসবিটারিয়ান চার্চের সাধারণ সম্পাদক ফ্রান্সিস সুটিং বলেন, বড়দিন ভালোবাসা, ক্ষমা ও সম্প্রীতির শিক্ষা দেয়। সিলেট প্রেসবিটারিয়ান সিনডের সহ-সাধারণ সম্পাদক ফিলা পতমী জানান, ডিসেম্বরের শুরু থেকেই ঘরে ঘরে প্রার্থনার আয়োজনের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
বড়দিন উপলক্ষে শ্রীমঙ্গল শহরতলীর শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীতে ক্যাথলিক খ্রিস্টানদের বৃহত্তম প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। উৎসব নির্বিঘ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ উদযাপনের মধ্য দিয়ে এলাকায় ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের চিত্র স্পষ্ট হয়ে ওঠে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!