Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

“বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ সংস্কারের একটি শক্তিশালী হাতিয়ার।” প্রেসক্লাব কমিটির অভিষেক অনুষ্টানে- অঃ দাঃ জজ শ্যামকান্ত সিংহ

রিপোটার : / ১০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

রাজু দত্ত ।।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অগ্রযাত্রাকে আরও বেগবান করার অঙ্গীকার নিয়ে আজ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো কমলগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি সভা। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে হীড বাংলাদেশের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে মিলনমেলা ঘটেছিল প্রবীণ ও নবীন সংবাদকর্মীদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্যাম কান্ত সিংহ।

কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে এবং সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রেসক্লাব সম্পাদক আহমেদুজ্জামান আলম, নতুন কমিটির আগামী দিনের কর্মপরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে ক্লাবের ভূমিকার কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে বিচারক শ্যাম কান্ত সিংহ বলেন, “একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। কমলগঞ্জের সন্তান হিসেবে আমি গর্বিত যে এখানকার সাংবাদিকরা সব সময় সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকেছেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কেবল তথ্য পরিবেশন নয়, বরং সমাজ সংস্কারের একটি শক্তিশালী হাতিয়ার।” তিনি বিচার বিভাগ ও গণমাধ্যমের পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অভিষেক উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকা ‘স্বপ্নের ঠিকানা’-এর মোড়ক উন্মোচন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। স্মরণিকাটিতে কমলগঞ্জের সাংবাদিকতার ইতিহাস ও সমসাময়িক প্রেক্ষাপট চমৎকারভাবে ফুটে উঠেছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু ও জাতীয় সাংবাদিক বিশ্বজিৎ রায়।

বক্তারা বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সময়ের দাবি। অনুষ্ঠানে স্থানীয় সুধীজন ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে সভাপতির বক্তব্যে আসহাবুজ্জামান শাওন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে কমলগঞ্জকে দেশের সামনে ইতিবাচকভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। এই আয়োজনের মধ্য দিয়ে কমলগঞ্জ প্রেসক্লাবের নতুন পথচলা আরও এক ধাপ সমৃদ্ধ হলো।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!