Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

কমলগঞ্জে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

রিপোটার : / ৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের কমলগঞ্জের এক মসজিদে নামাজরত অবস্থায় বশির মিয়া (৬০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ পড়ার সময় তিনি মারা যান। পরে দুপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বশির মিয়া কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দক্ষিণ ধলাইরপার গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে।
মৃত বশির মিয়ার ফুফাতো ভাই মো. ইব্রাহীম মিয়া জানান, শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে বাড়ির পাশে দক্ষিণ ধলাইরপাড় জামে মসজিদে যান। মসজিদে সুন্নত নামাজ পরা অবস্থায় হঠাৎ তিনি ঢলে পড়েন। সঙ্গে সঙ্গে মুসল্লিরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, বশির মিয়া অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান। তবে তিনি সৎ ও প্রতিবাদী ছিলেন। কখনো নামাজ কাজা করতেন না। দ্বীনের পথে ছিলেন তিনি। বশির মিয়ার নয় সন্তান ও স্ত্রী রয়েছে। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী লোক ছিলেন।
বশির মিয়ার বড় ছেলে রকিব মিয়া বলেন, বাবা মসজিদে প্রতিদিনের মতো নামাজ আদায় করতে আসছিলেন। হঠাৎ তিনি ঢলে পড়েন। তবে আমার বাবার ভাগ্যটাই ভালো। এমন মৃত্যু সবার হয় না। আল্লাহ যেন বাবাকে বেহেশত নসিব করেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজেদুল কবির জানান, বশির মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!