কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজার শহর থেকে ইয়াবাসহ অয়ন দেব রায় (২২)কে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৯ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের চৌমহনা এলাকার দিল্লি রেষ্টুরেন্টের সামন থেকে ২০ পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
অয়ন দেব রায় পিতা: মৃত অজিত দেব রায়, ভ্যালী টাওয়ারের পূর্ব পাশে আবাছ উল্লাহ এর বাসার ভাড়াটিয়া।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান সংবাদ মাধ্যমকে আটকের সত্যতা নিশ্চিতকরেছেন ।