Logo
সংবাদ শিরোনাম :
ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত রাজকান্দি রিজার্ভ ফরেস্টে কাটা হচ্ছে টিলা ও গাছ সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুর ববের শুভেচ্ছা বিনিময় কমলগঞ্জে ৭৫০ দৌড়বিদের অংশগ্রহণে আলট্রা ম্যারাথন গোকুলানন্দ গীতিস্বামী‘র ১২৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ কমলগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত নান্না বিআরডিবি’র সভাপতি নির্বাচিত লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্রমশ প্রাণী শুন্য হচ্ছে চা-পাতা ভর্তা আটার রুটি খেয়েই চলে চা শ্রমিকের দিন খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবিদায় অনুষ্ঠান ‘সেং কুটস্নেম’ উদযাপন মুন্সিবাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ময়লার স্তুপ ! বন্যপ্রাণীর হাত থেকে ফসল রক্ষায় রাত জেগে পাহারা জীবন ও জীবিকাঃ বংশীবাদক কৃষ্ণের সুরের মূর্ছনা সাংবাদিকদের সাথে বিআরডিবি’র চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলামের মত বিনিময় সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবের শুভেচ্ছা বিনিময় সাবেক অর্থনৈতিক উপদেষ্টার মৃত্যুতে কমলগঞ্জ প্রেসক্লাবের শোক প্রকাশ জাতীয় সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা শেষ হলো ঐতিব্যবাহী মণিপুরি মহারাসলীলা উৎসব কমলগঞ্জে সম্পন্ন হলো চা শ্রমিকদের ২৫ তম কাত্যায়ানী পূজা

কমলগঞ্জের ধলাই নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

রিপোটার : / ৮১৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার রহিমপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় ধলাই নদীতে বুধবার (১৬ ডিসেম্বর) সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বিকাল ৩টায় ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। তবে উদ্ধার হওয়া লাশের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মহাদেব বাচাড় বলেন, ধলাই নদীতে ভেসে আসা লাশের সংবাদ পেয়ে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। আনুমানিক ৩৫-৩৬ বছর বয়সী পুরুষের লাশটি প্রায় অর্ধগলিত অবস্থায় ছিল। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ঘটনাস্থল থেকে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় এখনও শনাক্ত হয়নি। পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

whatsapp sharing button
messenger sharing button
twitter sharing button
sharethis sharing button


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!