Logo

চেয়ারম্যান পদে দুই সহোদরের মনোনয়ন পত্র দাখিল

Reporter Name / ২৯৯ Time View
Update : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জে ৫ম ধাপে ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দুই সহোদর মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট রিটার্ণিং অফিসারের কাছে তারা এসব মনোনয়নপত্র দাখিল করেন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমার শেষ দিনে উপজেলার ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দুই সহোদর মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে এক ভাই আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মোঃ সোলেমান মিয়া ও অপর ভাই বিএনপি ঘরোনার বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হান্নান।

কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম তালুকদার ও ইসলামপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!