Logo
সংবাদ শিরোনাম :
ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত রাজকান্দি রিজার্ভ ফরেস্টে কাটা হচ্ছে টিলা ও গাছ সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুর ববের শুভেচ্ছা বিনিময় কমলগঞ্জে ৭৫০ দৌড়বিদের অংশগ্রহণে আলট্রা ম্যারাথন গোকুলানন্দ গীতিস্বামী‘র ১২৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ কমলগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত নান্না বিআরডিবি’র সভাপতি নির্বাচিত লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্রমশ প্রাণী শুন্য হচ্ছে চা-পাতা ভর্তা আটার রুটি খেয়েই চলে চা শ্রমিকের দিন খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবিদায় অনুষ্ঠান ‘সেং কুটস্নেম’ উদযাপন মুন্সিবাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ময়লার স্তুপ ! বন্যপ্রাণীর হাত থেকে ফসল রক্ষায় রাত জেগে পাহারা জীবন ও জীবিকাঃ বংশীবাদক কৃষ্ণের সুরের মূর্ছনা সাংবাদিকদের সাথে বিআরডিবি’র চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলামের মত বিনিময় সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবের শুভেচ্ছা বিনিময় সাবেক অর্থনৈতিক উপদেষ্টার মৃত্যুতে কমলগঞ্জ প্রেসক্লাবের শোক প্রকাশ জাতীয় সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা শেষ হলো ঐতিব্যবাহী মণিপুরি মহারাসলীলা উৎসব কমলগঞ্জে সম্পন্ন হলো চা শ্রমিকদের ২৫ তম কাত্যায়ানী পূজা

নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ঠিকাদারদের মানব বন্ধন

রিপোটার : / ৩১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। নির্মাণ সামগ্রীর মূল্য হ্রাস, ভ্যাট-ট্যাক্স কমানো ও পুরাতন রেটে টেন্ডার আহ্বান বন্ধের দাবিতে রাস্তায় আন্দোলনে নেমেছেন মৌলভীবাজারে ঠিকাদাররা। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিবদ্ধ ঠিকাদাররা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন। চলমান বিভিন্ন উন্নমূলক কাজ বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

ঠিকাদার কল্যাণ সমিতি মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে আজ রোববার (৫ ডিসেম্বর ) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শেষে বিক্ষোভ মিছিল সহকারে গিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আকরব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল হক নাজমুলের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আসাদ হোসেন মক্কু, মুমিনুল হক সুহেল, মনসুর জামান ও খন্দকার কামাল, জসিম উদ্দিন ও ফখরুল ইসলাম।

এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, জেলা পরিষদ, মৌলভীবাজার পৌরসভা, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন- ঠিকাদারদের এ নিয়মতান্ত্রিক কর্মসূচির পর দাবি পূরণ না হলে, বেঁচে থাকার তাগিদে সকল উন্নয়ন কর্মকান্ড বন্ধ রাখা হবে। এবং পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণায় বাধ্য হবেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!