Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

অয়েকপম ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রিপোটার : / ২১৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

দক্ষিনাঞ্চল প্রতিনিধি ।।

কমলগঞ্জে অয়েকপম ফাউন্ডেশন এর ফাউন্ডার যুক্তরাষ্ট্র প্রবাসী অয়েকপম বিজন এবং তার ছোট বোন কবি অয়েকপম অঞ্জুর তত্ত্বাবধানে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সরকারি, বেসরকারি ও বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ৫৮২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে শনিবার সকাল ১০ থেকে বেলা ১টা পর্যন্ত আদমপুর তেতইগাঁও রশিদ উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে গিয়ে জানা যায়, কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহায়তায় কমলগঞ্জ উপজেলার ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় হতে ৫ম শ্রেণির মোট ৫৮২ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এসময় হল পর্যবেক্ষনে ২৪ জন শিক্ষক শিক্ষিকা দায়িত্ব পালন করেন। পরীক্ষায় বাংলা, গণিত, ইংরেজী, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর উপর ১০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হয়ছে জানান কবি ও সংগঠক অয়েকপম অঞ্জু।
পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা পরিষেদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূঁইয়া, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম ফারুক মীর প্রমুখ।
পরিদর্শনকালে তারা বলেন, সামাজিক সংগঠন অয়েকপম ফাউন্ডেশনে মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি ও সংগঠন শিক্ষক অয়েকপম অঞ্জু’র উদ্যোগকে তারা স্বাগতম জানিয়ে আরো বলেন, প্রতিটি সামাজিক সংগঠন যদি অয়েকপম ফাউন্ডেশনের মতো এই রকম সৃজনশীল উদ্যোগ নেওয়া হয় তাহলে দেশের শিক্ষার হার আরো অগ্রগতি হবে।
অয়েকপম অঞ্জু এ সময় বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক দায়বদ্ধতার আলোকে অয়েকপম ফাউন্ডেশন সামাজিক উন্নয়ন কর্মসুচির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নকে কেন্দ্র করে বিভিন্ন কমসুূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। এর আগেও ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মণিপুরি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও সংবর্ধনা জানানো হয়েছে।
উল্লেখ্য, অয়েকপম অঞ্জু সাহিত্যাঙ্গনে এক সুপরিচিত নাম। সাহিত্যে অবদানের জন্যে অনেক সম্মাননা পদক পেয়েছেন। বাংলা ও মণিপুরি উভয় ভাষাতে যাঁর ঋদ্ধহাত। ইতোমধ্যে তাঁর কয়েকটি কাব্যগ্রন্থ বেরিয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!