Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

করোনা মোকাবেলায় কমলগঞ্জে মাস্ক সপ্তাহের উদ্বোধন

রিপোটার : / ৭৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। “মাস্ক পরুন সেবা নিন, করোনার দ্বিতীয় ঢেউ আটকে দিন” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজর জেলা পুলিশের আয়োজনে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কমলগঞ্জ উপজেলায় মাস্ক সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় ভানুগাছ চৌমুহনী চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাস্ক সপ্তাহের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান। মাস্ক সপ্তাহ উপলক্ষে র‌্যালী, মাস্ক ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ সিদ্দেক আলী প্রমুখ।

অনুষ্ঠান শেষে যারা মাস্ক পরিধান ছাড়া রাস্তাঘাটে বের হয়েছেন তাদেরকে বিনামূল্যে মাস্ক পরিয়ে দেয়া হয় আর যাদের মাস্ক পরিধান ছিল যাদের তাদের গোলাপ ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় কমলগঞ্জ থানার কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলাপকালে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ কর্তৃক সপ্তাহব্যাপী ব্যাপক প্রচার অভিযান চালু থাকবে। আমারা কোনভাবেই যেন আক্রান্ত না হই, সেজন্য প্রত্যেককে বিশেষভাবে সচেতন থাকতে হবে। একই সঙ্গে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি সকল নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!