Logo
Headline :
ভানুগাছ রেলপথে দুর্ঘটনা: ট্রেন থেকে পড়ে প্রাণ গেল জুবায়েরের কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ধর্ষিত হল ৪ বছরের শিশু আজ থেকে কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা পূজা শুরু বিএমইটির বৃত্তি পেল কমলগঞ্জের মনিপুরী মুসলিম শিক্ষার্থীরা কমলগঞ্জে ৪২ বছর পর মনসা দেবীর নৌকা পূজা, ভক্তদের ঢল; কমলগঞ্জে রবিবার থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী মনসা দেবীর নৌকা পূজা সুবিধাবঞ্চিত শিশুদের ঈদে হাসি ফুটালেন এমপি হাজী মুজিব কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ

কুলাউড়ায় নির্বাচনী হামলায় নৌকার ৪ জন আহত, গ্রেপ্তার ২

Reporter Name / ২৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। কুলাউড়া উপজেলার কাদিপুরে নির্বাচনী হামলায় নৌকা প্রার্থী জাফর আহমদ গিলমানের ভাতিজাসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে নৌকা প্রার্থীর জ্যেষ্ঠ ভ্রাতা কুলাউড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম সফি আহমেদ সলমান এর ছোট ছেলে নাবিলসহ বিলাশ ও পলকসহ ৪ জন গুরুতর আহত হন।
২৫ নভেম্বর বৃহস্পতিবার এ ঘটনায় কুলাউড়া থানা পুলিশ কাদিপুরের আলিম উদ্দিন ও কাকিচারের নিজাম উদ্দিনসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। মৌলভীবাজার কোর্টে সোপর্দ করেছে।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১ ঘটিকার সময় কাদিপুরের কাকিচার থেকে নৌকার কর্মীসভা শেষে রাতে বাসায় ফেরার পথে কাদিরপুর স্কুলের সম্মুখে নাবিলসহ ৪ জন সন্ত্রাসী বাহিনী দ্বারা দেশীয় অস্ত্র রামদা, জিআই পাইপ চাকুসহ অতর্কিত সন্ত্রাসী হামলার শিকার হন। খবর পেয়ে কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমেদ সলমান ও নৌকা প্রার্থী জাফর আহমদ গিলমানসহ তাদের সমর্থকরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাতেই সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
তারা কাদিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান সালামের নেতৃত্বে তার পালিত সন্ত্রাসীরা এ ঘটনা সংঘটিত করেছে বলে জানান।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, এ ব্যাপারে নৌকা প্রার্থী জাফর আহমদ গিলমান বাদী হয়ে বুধবার কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ আলিম উদ্দিন ও নিজাম উদ্দিন নামে ২ জনকে গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করেছে ও অপর আসামিদের গ্রেপ্তারে জোর পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!