Logo
Headline :
ভানুগাছ রেলপথে দুর্ঘটনা: ট্রেন থেকে পড়ে প্রাণ গেল জুবায়েরের কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ধর্ষিত হল ৪ বছরের শিশু আজ থেকে কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা পূজা শুরু বিএমইটির বৃত্তি পেল কমলগঞ্জের মনিপুরী মুসলিম শিক্ষার্থীরা কমলগঞ্জে ৪২ বছর পর মনসা দেবীর নৌকা পূজা, ভক্তদের ঢল; কমলগঞ্জে রবিবার থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী মনসা দেবীর নৌকা পূজা সুবিধাবঞ্চিত শিশুদের ঈদে হাসি ফুটালেন এমপি হাজী মুজিব কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ

বড়লেখায় ইউনিয়ন ছাত্রলীগের চার নেতা বহিষ্কার

Reporter Name / ৩৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।।  মৌলভীবাজারের বড়লেখায় ইউনিয়ন ছাত্রলীগের চার নেতাকে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রলীগ। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় তিনজনকে এবং বিদ্রোহী প্রার্থী হওয়ায় একজনকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বহিষ্কৃতরা হলেন, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুমান অহমদ, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাছুম আহমদ এবং দাসেরবাজার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বিমান কান্ত দাস। এর মধ্যে দাসেরবাজার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বিমান কান্তি দাস আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমানের বিরুদ্ধে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছেন। 

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ বুধবার (২৪ নভেম্বর) বিকেলে বলেন, বহিষ্কৃতরা সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। এছাড়া একজন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। যার কারণে তাদের বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!