Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

পুলিশের উদ্যোগে কমলগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ

রিপোটার : / ৫৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা পুলিশের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২২ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

কমলগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত সোহেল রানার সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, চা-শ্রমিক নেতা রামভজন কৈরি, মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, কমলগঞ্জে সকল ধর্মের মানুষ সুদূর অতীতকাল  থেকে একসাথে মিলেমিশে বসবাস করে আসছে। কেউ যেন এই সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য এলাকার সচেতন নাগরিকদের প্রতি আহবান জানান। পুলিশ সুপার এলাকার সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও তা ধরে রাখার জন্য বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। 

সম্প্রীতি সমাবেশে আরো উপস্থিত ছিলেন, আলীনগর চা বাগানের সহকারী ব্যবস্থাপক এ.জে.এম. রফিউল আলম, সাংবাদিক শাহীন আহমেদ, স্থানীয় ইউনিয়নের সদস্য সাইফুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ, সজল কৈরি সহ এলাকার সাধারণ জনগণ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!